MPL ব্যাডমিন্টন টুর্নামেন্ট ৫ম আসর ২০২৩ সম্পন্ন
MPL ব্যাডমিন্টন টুর্নামেন্ট ৫ম আসর ২০২৩: চূড়ান্ত ফলাফল ও ফাইনাল রিপোর্ট
মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন কর্তৃক আয়োজিত MPL ব্যাডমিন্টন টুর্নামেন্ট ৫ম আসর-২০২৩ গত ১৫–১৬ ডিসেম্বর ২০২৩ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। মোট ৮টি দ্বৈত দলকে দুই গ্রুপে বিভক্ত করে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলাগুলো অনুষ্ঠিত হয়। পরবর্তীতে গ্রুপ পর্বের শীর্ষ পয়েন্টধারী সেরা ৪ দল নিয়ে সেমিফাইনাল এবং সবশেষে অনুষ্ঠিত হয় শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ।
১৬ ডিসেম্বর রাতে অনুষ্ঠিত অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে মুখোমুখি লড়াই করে ফরহাদ–জয়নাল জুনিয়র বনাম জুবায়ের–রোকন জুনিয়র জুটি। দুর্দান্ত ক্রীড়াশৈলী প্রদর্শন করে ফরহাদ–জয়নাল জুনিয়র জুটি ৫ম আসরের চ্যাম্পিয়ন হওয়ার অনন্য গৌরব অর্জন করে।
খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ট্রফি/ক্রেস্ট ও নির্ধারিত প্রাইজ মানি তুলে দেওয়া হয়।
🏸 খেলোয়াড় তালিকা: ৫ম আসরে অংশগ্রহণকারী ৮টি দলের সম্পূর্ণ স্কোয়াড দেখতে এখানে ক্লিক করে খেলোয়াড় তালিকা দেখুন।
সবাই কে নব আলো ফাউন্ডেশন এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন