মাদার্শা ফুটন্ত ফুল এর উপদেষ্টা পরিষদ ২০২৫-২০২৭ ঘোষণা

মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন সংগঠনের সার্বিক উন্নয়ন, সুষ্ঠু পরিচালনা এবং কার্যক্রমে মূল্যবান দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে তারুণ্য ও অভিজ্ঞতার সমন্বয়ে ৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হলো।

আসুন পরিচিত হই এই গুণীজনদের সাথে, যারা তাদের মূল্যবান পরামর্শ দিয়ে সংগঠনকে সমৃদ্ধ করবেন:

  • জনাব নুরুল আবছার, প্রতিষ্ঠাতা সভাপতি
  • জনাব জাহাঙ্গীর আলম, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও সাবেক সভাপতি
  • জনাব মোরশেদুল আলম, প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সাংগঠনিক সম্পাদক
  • জনাব আব্দুর রশিদ, সাবেক সভাপতি
  • জনাব সাইফুল আলম, সাবেক সাধারণ সম্পাদক
  • জনাব সাইদুর রহমান রাসেল, সাবেক সাধারণ সম্পাদক
  • জনাব মুবিনুর রহমান, সাবেক সভাপতি
  • জনাব মাহফুজুর রহমান, সাবেক সহ-সভাপতি
  • জনাব শাহাদাত হোসেন, সাবেক সদস্য

আমরা আশা করি, নতুন উপদেষ্টা পরিষদের জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে বর্তমান কার্যকরী পরিষদ সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত করবে। তাদের দিকনির্দেশনা ও সহযোগিতায় সামাজিক উন্নয়ন, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সংগঠনটি বরাবরের মতোই অগ্রণী ভূমিকা পালন করবে।

​নবগঠিত উপদেষ্টা পরিষদের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আপনাদের হাত ধরেই "মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন" তার সাফল্যের ধারা অব্যাহত রাখুক, এই আমাদের প্রত্যাশা।

পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
মন্তব্য নেই
মন্তব্য করুন
comment url
Zoomed Image