সাতকানিয়ার কলেজসমূহে একাদশ শ্রেণিতে ভর্তি ২০২৬: ন্যূনতম জিপিএ, আসন সংখ্যা ও পূর্ণাঙ্গ সময়সূচি

২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির সংশোধিত নীতিমালা ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিবারের মতো এবারও নির্ধারিত অনলাইন পোর্টাল xiclassadmission.gov.bd-এর মাধ্যমে শিক্ষার্থীরা আবেদন সম্পন্ন করতে পারবেন।

বহু আগে থেকেই শিক্ষাদীক্ষায় চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ উপজেলা সাতকানিয়া। একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সঠিক কলেজ ও বিভাগ নির্বাচন শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের সুবিধার জন্য সাতকানিয়া উপজেলার কলেজসমূহের বিভাগভিত্তিক ন্যূনতম জিপিএ যোগ্যতা, বরাদ্দকৃত মোট আসন সংখ্যা এবং ভর্তি নীতিমালার গুরুত্বপূর্ণ তারিখসমূহ বিস্তারিত তুলে ধরা হলো।

একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা ২০২৬: গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচি

ভর্তি নীতিমালা-২০২৬ (সংশোধিত) অনুযায়ী আবেদন গ্রহণ, ফল প্রকাশ, নিশ্চায়ন ও ক্লাস শুরুর বিস্তারিত রোডম্যাপ নিচে দেওয়া হলো:

ক্রমিক বিষয় তারিখ ও সময়
১ ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ (পুনঃনিরীক্ষণসহ আবেদনকারীদের ক্ষেত্রেও প্রযোজ্য) ০২/০৯/২০২৬ (বুধবার) থেকে ১০/০৯/২০২৬ (বৃহস্পতিবার রাত ৮:০০ টা পর্যন্ত)
২ পুনঃনিরীক্ষণসহ পুনঃমূল্যায়নে ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ ১২/০৯/২০২৬ (শনিবার) থেকে ১৩/০৯/২০২৬ (রবিবার রাত ৮:০০ টা পর্যন্ত)
৩ পছন্দক্রম পরিবর্তনের সময় ১২/০৯/২০২৬ (শনিবার) থেকে ১৩/০৯/২০২৬ (রবিবার রাত ৮:০০ টা পর্যন্ত)
৪ নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ ১৬/০৯/২০২৬ (বুধবার রাত ৮:০০ টা)
৫ শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়ন (নিশ্চায়ন না করলে আবেদন বাতিল গণ্য হবে) ফল প্রকাশের পর থেকে ১৮/০৯/২০২৬ (শুক্রবার রাত ৮:০০ টা পর্যন্ত)
৬ পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ ১৯/০৯/২০২৬ (শনিবার রাত ৮:০০ টা)
৭ চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া ২০/০৯/২০২৬ (রবিবার) থেকে ২২/০৯/২০২৬ (মঙ্গলবার)
৮ একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৩ সেপ্টেম্বর, ২০২৬ (বুধবার)

সাতকানিয়া উপজেলার কলেজসমূহে ভর্তির ন্যূনতম জিপিএ ও আসন সংখ্যা

নিচের তালিকায় সাতকানিয়া সরকারি কলেজসহ উপজেলার কলেজসমূহের গ্রুপভিত্তিক নূন্যতম জিপিএ ও বরাদ্দকৃত আসন বিন্যাস দেওয়া হলো:

কলেজের নাম ও EIIN বিভাগ (Group) সর্বনিম্ন জিপিএ আসন সংখ্যা
সাতকানিয়া সরকারি কলেজ
(Satkania Govt. College - 105061)
বিজ্ঞান (Science) ৪.০০ ৪০০
মানবিক (Humanities) ৩.০০ ৫০০
ব্যবসায় শিক্ষা (Business Studies) ৩.০০ ৬০০
মির্জাখীল উচ্চ বিদ্যালয় ও কলেজ
(Mirzakhil High School & College - 104992)
বিজ্ঞান (Science) ১.৫০ ১০০
মানবিক (Humanities) ১.৫০ ১৫০
ব্যবসায় শিক্ষা (Business Studies) ১.৫০ ১০০
ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমদ উচ্চ বিদ্যালয় ও কলেজ
(Chadaha Kefayet Ullah Kabir Ahmed H.S & College - 105015)
মানবিক (Humanities) ১.০০ ১৫০
ব্যবসায় শিক্ষা (Business Studies) ১.০০ ১৫০
বারদোনা শাহ্ মজিদিয়া মৌলভী আব্দুল বারী বালিকা উ/বি ও কলেজ
(Baradona S.M.M.Abdul Bari Girls H.S & College - 105020)
বিজ্ঞান (Science) ১.০০ ৩০
মানবিক (Humanities) ১.০০ ৬০
ব্যবসায় শিক্ষা (Business Studies) ১.০০ ৬০
উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী কলেজ
(North Satkania Zafar Ahmad Chowdhury College - 105057)
বিজ্ঞান (Science) ২.০০ ৫০
মানবিক (Humanities) ১.০০ ৪০০
ব্যবসায় শিক্ষা (Business Studies) ১.০০ ৩০০
আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ
(Al Helal Adarsha College - 105058)
বিজ্ঞান (Science) ৩.০০ ৭৫
মানবিক (Humanities) ১.০০ ৪৫০
ব্যবসায় শিক্ষা (Business Studies) ১.৫০ ২০০
সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ
(Satkania Adarsha Mohila College - 105059)
বিজ্ঞান (Science) ২.৫০ ১০০
মানবিক (Humanities) ১.৫০ ৫০০
ব্যবসায় শিক্ষা (Business Studies) ১.৫০ ২০০
কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম কলেজ
(Colonel (Rtd.) Oli Ahmed Bir Bikrom College - 105060)
বিজ্ঞান (Science) ২.০০ ৫০
মানবিক (Humanities) ২.০০ ৪০০
ব্যবসায় শিক্ষা (Business Studies) ২.০০ ২৫০
চিববাড়ী এম. এ. মোতালেব কলেজ
(Chibbari M.A. Motaleb College - 136602)
বিজ্ঞান (Science) ৩.০০ ১২০
মানবিক (Humanities) ২.৫০ ২০০
ব্যবসায় শিক্ষা (Business Studies) ২.৫০ ১৫০

উৎস: একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা-২০২৬ (সংশোধিত) ও অনলাইন ভর্তি পোর্টাল (xiclassadmission.gov.bd)।

পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
মন্তব্য নেই
মন্তব্য করুন
comment url
Zoomed Image