মাদার্শা ফুটন্ত ফুল আয়োজিত ঐতিহাসিক ‘সিনিয়র বনাম জুনিয়র প্রীতি ক্রিকেট সিরিজ’

মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন (MFFUS) কর্তৃক আয়োজিত অন্যতম ঐতিহ্যবাহী ক্রীড়া আসর হচ্ছে ‘সিনিয়র বনাম জুনিয়র প্রীতি ক্রিকেট সিরিজ’। আজকের জমজমাট মাদার্শা প্রিমিয়ার লিগ (MPL)-এর মূল ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল মূলত এই সিরিজের হাত ধরেই।

২০০৫ সাল থেকে শুরু হওয়া এই ক্রীড়া আসরে এলাকার তৎকালীন সিনিয়র ও জুনিয়রদের নিয়ে গঠিত ২টি শক্তিশালী দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হতো। ২০১২ সাল পর্যন্ত এই সিরিজটি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে নিয়মিত মাঠে গড়াত। পরবর্তীতে ২০১৩ সালের ৩০শে মে সংগঠনের তৎকালীন সহ-সাংগঠনিক সম্পাদক ও এই সিরিজের অন্যতম নিবেদিতপ্রাণ খেলোয়াড় রোবায়েত হোসেন-এর মৃত্যুর পর গভীর শোকের ছায়ায় এই প্রীতি ক্রিকেট সিরিজটি বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে দীর্ঘ বিরতির পর, ২০১৫ সালের ডিসেম্বর মাস থেকে "মাদার্শা প্রিমিয়ার লিগ (MPL)" নামে নতুন আঙ্গিকে আধুনিক টুর্নামেন্টটির আনুষ্ঠানিক পুনর্যাত্রা শুরু হয় এবং তা অদ্যাবধি সফলতার সাথে চলমান রয়েছে।


তৎকালীন সিনিয়র বনাম জুনিয়র ক্রিকেট সিরিজের উল্লেখযোগ্য খেলোয়াড়বৃন্দ

🏏 সিনিয়র দলের অন্যতম খেলোয়াড়বৃন্দ:

  • আনোয়ার হোসেন
  • সোহেল আলম
  • আব্দুর রশীদ
  • সাইদুর রহমান রাসেল
  • সাইফুল আলম
  • আজিজুর রহমান
  • শফিকুর আলম
  • জুয়েল আলম
  • মহিউদ্দিন (মহিম)

🏏 জুনিয়র দলের অন্যতম খেলোয়াড়বৃন্দ:

  • রোবায়েত হোসেন (মরহুম)
  • মুবিনুর রহমান
  • শাহাদত হোসেন
  • বেলাল
  • হাছান ইমাম
  • মাহফুজুর রহমান
  • আনিসুর রহমান

আসরভিত্তিক চ্যাম্পিয়ন ও রানার্স-আপ পরিসংখ্যান

আসর চ্যাম্পিয়ন (অধিনায়ক) রানার্স-আপ (অধিনায়ক)
১ম আসর আনোয়ার হোসেন রোবায়েত হোসেন
২য় আসর সোহেল আলম রোবায়েত হোসেন
৩য় আসর মুবিনুর রহমান সোহেল আলম
৪র্থ আসর আবদুর রশিদ মুবিনুর রহমান
৫ম আসর আবদুর রশিদ মুবিনুর রহমান
৬ষ্ঠ আসর রোবায়েত হোসেন আবদুর রশিদ
📌 সংশোধনী ও তথ্য সংক্রান্ত বিজ্ঞপ্তি:
এটি পুরোনো দিনের সংরক্ষিত স্মৃতির ওপর ভিত্তি করে সংকলিত একটি প্রাথমিক তালিকা। পুরোনো ডেটা হওয়ায় বিস্তারিত নথিপত্র সংগ্রহ করা সম্ভব হয়নি। উক্ত তালিকায় কোনো তথ্যগত ভুল বা অসঙ্গতি পরিলক্ষিত হলে সঠিক তথ্য ও প্রমাণসহ আমাদের ফেসবুক পেইজ অথবা ইমেইলে সংশোধনী পাঠানোর অনুরোধ রইল।
পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
মন্তব্য নেই
মন্তব্য করুন
comment url
Zoomed Image